নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম ও কক্সবাজারে মৃদু ভূমিকম্প

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম ও কক্সবাজারে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার(৯ আগস্ট) রাত সাড়ে ৯ টার পরপরই ইন্ডিয়া-বার্মা প্লেটের সংযোগস্থলে হালকা ভূমিকম্প হয়।

বঙ্গোপসাগরের মিয়ানমারের জলসীমানায় ভূমিকম্প হওয়ায় কক্সবাজার ও চট্টগ্রামে মৃদু কম্পন অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪, যা হালকা প্রকৃতির।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রফেশনাল এসিসটেন্ট মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ৪২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে ১২২ কিলোমিটার দক্ষিণ পূর্বে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

রাত ৯ টা ৩৮ মিনিট ৩২ সেকেন্ড সময়ে রিখটার স্কেলে ৪.৩ মাত্রা ধরা পড়েছে।

তিনি বলেন, “কক্সবাজার থেকে কাছাকাছি ভূকম্পন হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় কম্পন অনুভূত হয়েছে।”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here