নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতিতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত(নিহতের পরিচয়সহ)

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে গাড়ীর চালক-হেলপার ও ১২ যাত্রীসহ ১৫ জন নিহত এবং ১৩ বছরের এক শিশুসহ ৭ জন আহত হয়েছে।

শনিবার ( ২১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া ফরেষ্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

এতে নিহতরা হলেন পশ্চিম চুনতির মো: সিরাজ (৫৫),উত্তর হারবাং কাট্টলীর রশিদ আহমদ প্রকাশ রইস্যা , আজিজনগর হিমছড়ির মো: এনাম (৩৬), উত্তর হারবাং রোডপাড়ার আব্বাস উদ্দিনের পুত্র জসিম উদ্দিন ও তাঁর ছোটভাই বেলাল উদ্দিন তওরাত, কক্সবাজারের ইদগার বাসিন্দা কৃষিব্যাংক আজিজনগর শাখার কর্মকর্তা কালামিয়ার পুত্র বাদশা ( ৪৫), আজিজনগর ভিলেইজার পাড়ার লালু ফকির, আজিজনগর ইসলাম ট্রেডিং এলাকার মোস্তাফিজ খলিফার পুত্র জসিম উদ্দিন, লেদু ফকির, আনোয়ার হোসেন ও জহির উদ্দিন। অপর নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় ১৩ বছরের এক শিশুসহ আহত কারো নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,চট্টগ্রাম অভিমূখি একটি মালবাহী ট্রাক ( ঢাকা মেট্টো-ট–২২-৩৯৪৮) এর সাথে অামিরাবাদ স্টেশন থেকে ছেড়ে যাওয়া চকরিয়া অভিমূখী একটি পিকআপ ( ম্যাজিক) গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হয়। পরে পদুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আরো ৩ জন মারা যায়।