Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম কলেজ ওল্ড রোভার স্কাউট এসোসিয়েশনের মিলনমেলা অনুষ্ঠিত

চট্টগ্রাম কলেজ ওল্ড রোভার স্কাউট এসোসিয়েশন (ORSA) এর উদ্যোগে বান্দরবানের মেঘলা ও নীলাচলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক মিলনমেলা।

শুক্রবার (৩১ জানুয়ারি) এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলনমেলায় চট্টগ্রাম কলেজের প্রাত্তন রোভার তাদের পরিবারের সদস্য ও কলেজের বর্তমান রোভাররা মিলে ৫৫ জন অংশগ্রহন করে।

বন্দর নগরীর বহদ্দারহাট থেকে সকল ৮ টায় যাত্রা শুরু হয়। বান্দারবানে তারা মেঘলা ও নীলাচল এর বিভিন্ন দর্শনীয় স্থান সমূহ পরিদর্শন ও নীলাচলে লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এদিকে মিলনমেলার আয়োজন থেকে আগামী (১৭ জানুয়ারি) শুক্রবার সবাইকে ওরসা এর কাউন্সিলে উপস্থিত থাকার আহবান জানানো হয়।