নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম কলেজ পলিটিক্যাল সায়েন্স এলামনাই এসোসিয়েশন’ এর বার্ষিক আনন্দ ভ্রমন ও মিলনমেলা ৩ জানুয়ারী

সম্প্রতি চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ’চট্টগ্রাম কলেজ পলিটিক্যাল সায়েন্স এলামনাই এসোসিয়েশন’ এর উদ্যোগে বার্ষিক আনন্দ ভ্রমন ও মিলনমেলা আয়োজন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৩ জানুয়ারি, ২০২০ (শুক্রবার) এ আনন্দ ভ্রমণ ও মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই আনন্দ ভ্রমনটি আরন্যক হলিডে রিসোর্ট, রাঙ্গামাটিতে দিন ব্যপী নানা আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আনন্দ ভ্রমনে অংশগ্রহণ ফি একক-এক হাজার টাকা, দম্পতি-দুই হাজার টাকা (দম্পতির সাথে ৪ বছরের কম একটি সন্তানের অংশগ্রহন ফ্রী), সন্তান-প্রতিজন সাতশ টাকা নির্ধারিত হয়।

আগামী ২০ ডিসেম্বর’২০১৯ এর মধ্যে নির্ধারিত ফি জমাদানের আসন নিশ্চিতকরণ ও অন্যান্য তথ্যের জন্য ০১৮১৮-৭৭৮৩১০, ০১৮১২-০৮৭৫২৪ এবং ০১৮২২-৯০৯৯৮৬ নম্বর সমূহে যোগাযোগের জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।