সিপ্লাস প্রতিবেদক: চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে ফুটবল খেলা অনুশীলন করার সময় মাঠ থেকে চুরি হওয়া ব্যাগ ও মোবাইলসহ মোঃ সোহাগ ডেন্ডি সোহাগ ,মোঃ রাসেল, মোঃ আকাশ এবং মোঃ আরমান কে আটক করে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, হাজী মুহাম্মদ মহসিন কলেজে মাস্টার্স পড়ুয়া ছাত্র দিবাকর দেওয়ানজী। প্রতিদিনের মত গত ১৬ জুলাই ভোর ৫টার সময় বন্ধুদের নিয়ে চট্টগ্রাম কলেজ প্যারেড মাঠে ফুটবল খেলা অনুশীলন করতে এসেছিলেন। খেলার প্রথমার্ধ শেষে দেখতে পান যে, মাঠের গোলবারের পাশে রাখা ব্যাগ ও ব্যাগের ভেতর রাখা মোবাইল ফোনগুলো যথাস্থানে নেই।
এ ঘটনায় গত ২৭ জুলাই দিবাকর দেওয়ানজী বাদী হয়ে চকবাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
এ মামলায় প্রযুক্তির সহায়তা নগরীর বিভিন্ন জায়গা থেকে পর্যায়ক্রমে চোরাই মোবাইল সমূহ উদ্ধার করা হয় এবং চুরির অভিযোগে মোঃ সোহাগ ডেন্ডি সোহাগ, মোঃ রাসেল, মোঃ আকাশ,মোঃ আরমান কে গ্রেফতার করা হয়।








