Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু, আহত এক

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় এক প্রবাসীর মৃত্যু

রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এক মর্মান্তিক দূর্ঘটনায় মোরশেদুল ইসলাম (৩১) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত মোরশেদুল ইসলাম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের ছেলে।

এই ঘটনায় মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন একই এলাকার মৃত আজিজুল হকে ছেলে তৌহিদুল হক সুমন।

বুধবার (২৯ সেপ্টেম্বর ) বিকাল সাড়ে ৪ টার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

৯৯৯ এ কল পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক অনুপম দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

এ সময় সৃষ্ট দীর্ঘ যানজট নিরসন করেন পুলিশ।

ধারণা করা হচ্ছে বৃষ্টি ভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পেছন হতে আসা দ্রুত গতির সিএনজি চালিত অটোরিকশা তাদের উপর দিয়ে গেলে ঘটনাস্থলে মোরশেদ নিহত হন এবং সুমন মারাত্মকভাবে আহত হন।

উদ্ধার কাজে সহায়তাকারী স্থানীয় যুবলীগ নেতা খোকন মো. খোকন বলেন, চিৎকার শুনে আমি ঘর হতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৯৯৯ -এ কল করি এবং আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। সেই সাথে নিহতের লাশটি সড়ক হতে সরিয়ে নিয়। পানি দ্বারা সড়ক পরিস্কার করি। তবে কিভাবে দূর্ঘটনা ঘটছে কেউ দেখেনি।

নিহতের মা জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন তৌহিদুল হক সুমনের অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। পথে এই দূর্ঘটনাটি ঘটে।

সাত মাস পূর্বে তিনি আরব আমিরাত হতে দেশে আসেন। সিপিআর টেষ্টের কারণে বিদেশ যাওয়া আটকে ছিল। চার ভাই তিন বোনের মধ্যে মোরশেদ ২য়।

ঘটনাস্থলে উপস্থিত নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অনুপম দাশ বলেন, ৯৯৯এ কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি লাশ উদ্ধার করেছি। সড়কের যানজট নিরসন করি। এই ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।