নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনকে আরো দুটি ‘ডায়ালাইসিস মেশিন’ দিল সিএসই

সিপ্লাস প্রতিবেদক: চিকিৎসা সেবার কাজকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে বিশেষ করে দু:স্থ রোগীদের সেবার জন্য চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনকে আরো দুটি ‘ডায়ালাইসিস মেশিন’ দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের আগ্রাবাদে প্রধান কার্যালয়ে সিএসইয়ের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইমরান বিন ইউনুসের কাছে মেশিন দুটি হস্তান্তর করেন।

এ উপলক্ষে অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ করেন সিএসইয়ের বোর্ড সদস্যগণ।

এ সময় সিএসইয়ের কর্মকর্তারা বলেন, ‘বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন। প্রতিষ্ঠাকালীন থেকে এ প্রতিষ্ঠান জনগনের সেবায় কাজ করে আসছে। এই মানবিক কার্যক্রমের অংশীদার হতে পেরে সিএসই গর্বিত ও আনন্দিত।’

অনুষ্ঠানে সিএসইয়ের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন, ‘সিএসই সব সময় চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সাথে থাকবে।’

এ সময় চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী অধ্যাপক ড. এমএ কাসেম, জয়েন্ট জেনারেল সেক্রেটারী এমদাদুল আজিজ চেীধুরী, ইসি মেম্বার মোহাম্মদ শাহজাহান, মাহফুজুল হক, ওমর আলি ফয়সাল, শাহ আলম বাবলু, সিএসইয়ের চীফ রেগুলেটরী অফিসার মো. শামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইন মিটিংয়ে আরো অংশগ্রহণ করেন চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. মইনুল ইসলাম মাহমুদ, সিএসইয়ের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, পরিচালক অধ্যাপক এসএম সালামত উল্লাহ ভূইঁয়া, এমএ মালেক, মেজর (অব.) এমদাদুল ইসলাম এবং শাহজাদা মাহমুদ চেীধুরী।

উল্লেখ্য, এর আগে গত ২০১৪ সালেও প্রতিষ্ঠানটি দুটি ডায়ালাইসিস মেশিন দিয়েছিল সিএসই।