নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাস্ক প্রদান করলেন কারা পরিদর্শক লিটন

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি পরিদর্শক আবদুল হান্নান লিটন ব্যক্তিগত তহবিল থেকে দুই হাজার মাস্ক প্রদান করেছেন।

২৬ নভেম্বর (বৃহস্পতিবার) কেন্দ্রীয় কারাগারের জেলার রফিকুল ইসলাম ও কারা পরিদর্শক নুরুল আলম মিয়ার মাধ্যমে মাস্কগুলো হস্তান্তর করেন।

এর আগেও কারাবন্ধিদের জন্য আবদুল হান্নান লিটন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান প্রদান করেন।

কারা পরিদর্শক আবদুল হান্নান লিটন বলেন- কারাবন্ধিদের মধ্যে যাতে করোনা ভাইরাস ছড়াতে না পারে সেজন্য সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি কারাবন্দি ও সাধারণ মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছেন।