নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ৩ জয় আর ১ হারে শেষ হলো চট্টগ্রাম পর্ব

এবারের বিপিএল আসরে ৪ ম্যাচের তিনটিতে জয় আর একটিতে হার দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

১৬তম ম্যাচে শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় রংপুর রেঞ্জার্স। রংপুরের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি চট্টগ্রামের। সবশেষ রংপুরকে ১৬৪ রানের টার্গেট ছুড়ে দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

জবাবে ব্যাট করতে নেমে সহজ জয় তুলে নেয় রংপুর রেঞ্জার্স।দারুণ শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেল রংপুর।

চলতি বছর এনিয়ে দ্বিতীয়বার বিপিএলের স্বাদ নেওয়ার সুযোগ হয়েছে ক্রিকেটপ্রেমীদের। এ বছর জানুয়ারিতে চট্টগ্রামের দর্শক বিপিএল উপভোগ করেছে। ডিসেম্বর আবারও উপভোগ করছে বিপিএলের ধুম-ধারাক্কা ব্যাটিং।

সবমিলিয়ে শিরোপা জয়ের আশার সঞ্চার করে এবং ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান অক্ষুন্ন রেখে চট্টগ্রাম পর্ব শেষ করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।