নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুইটি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান করলো চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রামে কোবিড ১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সেবার জন্য চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল দুইটি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান করেছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে।

এসময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা বিদ্যুৎ বড়ুয়া সিনিয়র কনসালট্যান্ট ও কোবিড ফোকাল পারসন ডা আবদুর রব , আই সি ও কনসালট্যান্ট ডা রাজদীপ বিশ্বাসসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, করোনা ক্রান্তিকালের শুরুতে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল সাধারণ মানুষের সেবায় ডা বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় যেভাবে এগিয়ে এসেছে অনন্য উদাহরণ।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা বিদ্যুৎ বড়ুয়া বলেন, সাধারণ মানুষের অর্থে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের মেডিকেল সরঞ্জামাদি সাধারণ মানুষের সেবায় ব্যবহৃত হলে খুবই ভালো। সেই দৃষ্টিকোণ থেকে আগামীতে আরো কিছু মেডিকেল যন্ত্রপাতি প্রদান করার প্রতিশ্রুতি দেন।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল করোনা ক্রান্তিকালে বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। স্বউদ্যোগে সাধারণ মানুষকে উদ্দীপ্ত করে ডা বিদ্যুৎ বড়ুয়া জনগণের কল্যানে অনন্য কাজ করেছেন।