নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ হলেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসেন মাহমুদ

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ চট্টগ্রাম রেঞ্জে ২য় এবং জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার মাসিক কল্যাণ সভায় মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা ও ওয়া‌রেন্ট তা‌মি‌লে সাফল‌্য অর্জনসহ সব ক্যাটাগরিতে সাফল্য অর্জন করায় তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম-সেবা ।

অপর‌দি‌কে একই থানার এসআই‌ মো. সামছুদ্দৌহা শ্রেষ্ঠ এসআই হি‌সে‌বে পু‌লিশ সুপারের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন।

এ ব্যাপারে ওসি জাকের হোসেন মাহমুদ জানান, আমি পু‌লিশ সুপার ম‌হোদ‌য়ের নি‌র্দেশক্রমে স‌র্বোচ্চ চেষ্টা ক‌রে লোহাগাড়া থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপা‌শি জনগ‌ণের সেবা প্রদা‌নে চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here