নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম জেলায় পিইসিতে পাস ৯৭ শতাংশ

চট্টগ্রাম জেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ ও ইবতেদায়ি পরীক্ষায় ৯৫ দশমিক ২০ শতাংশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পিএসসিতে প্রথম হয়েছে বাঁশখালী উপজেলা, দ্বিতীয় রাউজান ও তৃতীয় পটিয়া উপজেলা । মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৩ হাজার ৪২৩ জন। উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২৯ হাজার ১৪৩ জন।

এ বছর পিইসি পরীক্ষায় চট্টগ্রাম জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৫৩২ জন।

ইবতেদায়িতে মোট পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ৯২২ জন। পাস করেছে ২৩ হাজার ৭২৬ জন। প্রথম হয়েছে বাঁশখালী উপজেলা, দ্বিতীয় কোতোয়ালি ও তৃতীয় ডাবলমুরিং থানা। এবছর ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৯ জন।

এদিকে পিইসির ফলাফল দেখার জন্য নির্ধারিত ওয়েবসাইট  www.dpe.gov.bd তে ঢুকতে না পারায় ফলাফল প্রত্যাশী পরীক্ষার্থী ও অভিভাবকরা ভোগান্তিতে পড়েছেন।