নিউজটি শেয়ার করুন

সিভাসু ল্যাবে পরীক্ষায় চট্টগ্রামের নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে বুধবার(২৯এপ্রিল) নমুনা পরীক্ষায় কোন করোনা আক্রান্ত পাওয়া যায়নি।

তবে  ৯৯টি নমুনা পরীক্ষা করে লক্ষীপুরের ৬জন ও নোয়াখালীর ৩জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে বলেন, সিভাসু ল্যাবে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়।  এর মধ্যে ৯ টি পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত নমুনার মধ্যে চট্টগ্রামের কেউ নেই। এদের ৬জন লক্ষীপুরের ও ৩জন নোয়াখালীর।