সিপ্লাস ডেস্ক: ১৮৪টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় বৃহস্পতিবার কোন পজিটিভ রোগী শনাক্ত হয়নি। তবে লক্ষীপুরের একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা সর্বমোট ৪৩।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিআইটিআইডি তে ১৮৪টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে একজনও পজিটিভ রোগী পাওয়া যায়নি। তবে লক্ষীপুরে একজনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে।
আজকের ৩ জন সহ চট্টগ্রামে মোট আক্রান্তের ৪৩ জনের মধ্যে মারা গেছেন পাঁচ জন।

