চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আজগর চৌধুরী আর নেই

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সাহেদ আজগর চৌধুরী ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আলহাজ্ব সাহেদ আজগর চৌধুরী জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত বরণ্য ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক পরিচালকের দায়িত্ব পালন করেন।