রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে রাঙ্গুনিয়ার ৩৫০ জন দুস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলা সদরের ইছাখালী এলাকায় আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর মো. আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন, সুদত্ত বড়ুয়া, মোহাম্মদ সেলিম চৌধুরী, রঞ্জন বড়ুয়া, মোকাররম হোসেন, আজম তালুকদার, নুরুল আলম প্রমুখ।
কামরুল ইসলাম চৌধুরী জানান, মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে করোনাকালীন লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাড়ে ৩শ মানুষের মাঝে এসব সামগ্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারস্বরূপ বিতরণ করা হচ্ছে।








