সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
রোববার (১৮ এপ্রিল) বুকের ডান পাশে ব্যাথা অনুভব করলে নগরীর ম্যাক্স হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, হাসপাতালে ভর্তির পর তাঁকে এনজিওগ্রাম করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে হার্টে রিং পড়ানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক। তিন সকলের দোয়া কামনা করেছেন।
চিকিৎসকরা জানান, পুুরুষদের বাম পাশের চেয়ে ডান পাশের বুকের ব্যাথার ঝুঁকি কম। তারপরও সকল পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত।








