চট্টগ্রাম সমবায় অঙ্গনের প্রাচীনতম প্রতিষ্ঠান চট্টগ্রাম পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে রাঙ্গুনিয়া ইউ,সি,সি এর চেয়ারম্যান মুজিবুর রহমানকে সভাপতি ও ফটিকছড়ি ইউ,সি,সি এর চেয়ারম্যান এডভোকেট আবছার উদ্দিন হেলালকে সাধারণ সম্পাদক এবং মিরসরাই ইউ,সি,সি এর চেয়ারম্যান জিয়াউর রহমানকে সহসভাপতি করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন আনোয়ারা ইউ,সি,সি এর চেয়ারম্যান ইয়াকুব আলী চৌধুরী, পাঁচলাইশ ইউ,সি,সি এর চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, চন্দনাইশ ইউ,সি,সি এর চেয়ারম্যান শহীদুল ইসলাম চৌধুরী ও বোয়ালখালী ইউ,সি,সি এর চেয়ারম্যান শাহাজাদা মিজানুর রহমান।
নতুন গঠিত এই কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় সমবায় অধিদপ্তর। ১৯৭৩ সালে গঠিত এই সমবায়ী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন নির্জীব থাকার পর নতুন আঙ্গিকে আবারও কার্যক্রম শুরু করায় সমবায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

