Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও উপ-পরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননায় রুল জারি করে ১০ দিনের মধ্যে জবাব দেওয়ার নিদের্শ দিয়েছেন আদালত।

১৮ মার্চ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মোঃ মজিবর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার আদালত বেঞ্চ এক শুনানী শেষে এই আদেশ দিয়েছেন।

 হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে শুনানীতে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মনজিল মোরশেদ।

এ সময় তিনি আদালতের কাছে তুলে ধরেন আইন অনুয়ায়ী লাইসেন্স ব্যতিত কোন ইটভাটা পরিচালনা করা যাবেন এবং যদি করা হয় তা শাস্তি যোগ্য অপরাধ। আদালতের নিদের্শ থাকা সত্ত্বেও অনেক ইটভাটা এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা পরিবেশের জন্য মারাত্ম হুমকী স্বরূপ।

তিনি আরও বলেন, আদালতের আদেশের বিরুদ্ধে কয়েকটি আপিল দায়ের করা হলেও কোন স্থিতিবস্থা/স্টে অর্ডার পাননি। এমতাবস্থায় বার বার সময় ক্ষেপনের কারণে অবৈধ ইটভাটা গুলো এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।যা আদালত অবমানার শামিল। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর পক্ষে দেশের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ চেয়ে জনস্বার্থে আদালতে একটি রিট করেন।

উক্ত রিটের প্রেক্ষিতে আদালত জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরকে অবৈধ ইটভাটা বন্ধ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নিদের্শ দেন।