Site icon CPLUSBD.COM

একুশে পদক পেয়েছেন চট্টগ্রামের নাট্যকার আহমেদ ইকবাল হায়দার

সিপ্লাস প্রতিবেদক: এবার চট্টগ্রাম থেকে একুশে পদক পেয়েছেন নাট্যকার আহমেদ ইকবাল হায়দার।

দেশে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২১ বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে স্বাক্ষরিত এক স্মারকে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে চট্টগ্রামের নাট্যকার আহমেদ ইকবাল হায়দার এবার ২০২১ সালের একুশে পদক কে মনোনীত হওয়ায়  সকল নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।