Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয়

বৈদ্যুতিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার ট্রেনটি দুই ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়ে যায়। এতে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে ট্রেনটি স্টেশনে আটকে যায়। প্রকৌশলীরা বৈদ্যুতিক সমস্যা সমাধানের পর ট্রেন ছেড়ে যায়।