Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগে দোহাজারীর চারজন

চট্টগ্রাম দক্ষিণ জেলায় গত ৪ মার্চ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধরাণ সম্পাদকের স্বাক্ষরে বহুল আলোচিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে দক্ষিণ চট্টলার বাণিজ্যিক শহর দোহাজারী পৌরসভা থেকে ৪ জন স্হান পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে সাইফুউদ্দীন মোহাম্মদ মানিক, উপ ধর্ম বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফুউল্লাহ রাহাত, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে আব্দুল মজিদ মিটু, কার্যনির্বাহী সদস্য পদে জাহিদুল ইসলাম নয়ন স্হান পেয়েছেন।

এরা প্রত্যেকে স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত এবং তাঁরা প্রত্যেকে আওয়ামী পরিবারের সন্তান।