সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার (৪ ডিসেম্বর) থেকে রোববার (৬ ডিসেম্বর) পর্যন্ত বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্প্রতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, খুলশী, পাহাড়তলী, হালিশহরসহ কিছু এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ১২টা পর্যন্ত, আবার কিছু এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
শুক্রবার, ৪ ডিসেম্বর- সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (বিক্রয় ও বিতরণ বিভাগ—আগ্রাবাদ) : আগ্রাবাদ ১১ কেভি ফিডার নং এইচ/০২ (আংশিক) এবং এইচ/১৫ (আংশিক) এর আওতাধীন বারিক বিল্ডিং মোড় থেকে কমার্স কলেজ রোডের মোড় পর্যন্ত (শেখ মুজিব রোডের পূর্ব পাশ), বাংলাদেশ বেতার (রেডিও স্টেশন), বিদ্যুৎ ভবন ও আশেপাশের এলাকা।
শুক্রবার, ৪ ডিসেম্বর- সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (বিক্রয় ও বিতরণ বিভাগ—হালিশহর) : হালিশহর ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি কেইপিজেড ফিডার।
শনিবার, ৫ ডিসেম্বর- সকাল ৭টা থেকে দুপুর ৩টা পর্যন্ত (বিক্রয় ও বিতরণ বিভাগ—আগ্রাবাদ) : আগ্রাবাদ ১১ কেভি ফিডার নং এইচ/০২ (আংশিক), এইচ/১৫ (আংশিক) এবং এইচ-১৪ এর আওতাধীন বারিক বিল্ডিং মোড় থেকে কমার্স কলেজ রোডের মোড় পর্যন্ত (শেখ মুজিব রোডের পূর্ব পাশ), বাংলাদেশ বেতার (রেডিও স্টেশন), বিদ্যুৎ ভবন ও আশেপাশের এলাকা। মিস্ত্রি পাড়া মুখ থেকে দেওয়ানহাট, মনসুরাবাদ, মেমগলি, মনসুরাবাদ, সিএসডি গোডাউনসহ আশেপাশের এলাকা।
শনিবার, ৫ ডিসেম্বর- সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (বিক্রয় ও বিতরণ বিভাগ—খুলশী) : খুলশী-পাহাড়তলী সার্কিট-১ ও ২, ইস্পাহানী, বিএসআরএম, ১১ কেভি ফিডার-১০, ১১, ১৩ এবং ১৪ ইম্পেরিয়েল হাসপাতাল, মনসুরাবাদ পাসপোর্ট অফিস, পুলিশ লাইন, আবদুল হাকিম মিয়া রোড, পিডিবি কলোনী, নজীর আহমদ রোড, ঈদগা, ঝরনা পাড়া, বারকোয়ার্টার, আবুল ওয়ার্কসপ, স্টোর, ফরেস্ট অফিস, পাঞ্জাবী লাইন, আকবরশাহ, বিশ্ব কলোনী, ইম্পেরিয়েল হাসপাতাল ও আশেপাশের এলাকা।
শনিবার, ৫ ডিসেম্বর- সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (বিক্রয় ও বিতরণ বিভাগ—হালিশহর) : হালিশহর ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের ৩৩ কেভি রুবি সিমেন্ট ফিডার।
রোববার, ৬ ডিসেম্বর- সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (বিক্রয় ও বিতরণ বিভাগ—পাহাড়তলী) : পাহাড়তলী ৩৩/১১ কেভি উপকেন্দ্রের পাহাড়তলী-খুলশী এইচ/১০ (আংশিক) সিগন্যাল কলোনি, পাহাড়তলী রেল গেইট ও আশেপাশের এলাকা।








