সিপ্লাস প্রতিবেদক: করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় লকডাউন বাস্তবায়নে চট্টগ্রামে সন্ধ্যার পর থেকে সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।
রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনার মাহবুবর রহমান এ নির্দেশ দেন।
সোমবার(৬এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিত্যপ্রয়োজনীয় মালামালের দোকানগুলো সকাল থেকে খোলা রেখে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। শুধু ওষুধের দোকান সন্ধ্যার পর খোলা রাখা যাবে।








