নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম নগরীতে হোম হাসপাতালের ফ্রি স্বাস্থ্য সেবা

ctg news

সিপ্লাস ডেস্ক: স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে পুরো বছরব্যাপী প্রতি মাসে একটি করে হেলথ ক্যাম্প চট্টগ্রাম নগরজুড়ে হোম হাসপাতাল এর সার্বিক তত্ত্ববধানে অনুষ্ঠিত হচ্ছে।

তারই ধারাবাহিকতায় এবার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল , রোটারি ক্লাব অফ চিটাগং প্রাইম , এলবিয়ন গ্রুপ ও অক্ষর গাড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যোগে  শুক্রবার (৮ অক্টোবর) সকালে টাইগারপাস মতিঝর্ণা বস্তিতে অনুষ্ঠিত হয়। শতাধিক নিম্ন মধ্যবিত্তদের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এসময় স্হানীয় ওয়ার্ড কমিশনার আবু হাসনাত মো বেলাল উপস্থিত ছিলেন।

তিনি বলেন , নগরীর বিভিন্ন স্থানে প্রতিমাসে হোম হাসপাতালের উদ্যোগ প্রশংসার দাবিদার। এর ফলে গরিব ও ছিন্নমূল মানুষরা উপকৃত হচ্ছে।

হোম হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী কনসালট্যান্ট জনস্বাস্হ্য বিশেষজ্ঞ ডা বিদ্যুৎ বড়ুয়া বলেন , স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিবশতবর্ষ উপলক্ষে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের নিকটে পৌঁছে দিতে এমন উদ্যোগ। এই উদ্যোগ প্রতিমাসে নগরজুড়ে চলমান থাকবে।

এসময় চিকিৎসক ডা সৈকত , নার্স শারমিন , হেলথ এসিস্ট্যান্ট সৈকত বাবলা , ফারুক চৌধুরী ফয়সাল ও জয় বড়ুয়া , অক্ষরগাড়ি সংগঠনের পক্ষ সভাপতি তারেক আজিজ মাসুম , চন্দন মানিক , অনুপম বড়ুয়া , ইমাম হোসেন , হারুনুর রশীদ , মার্গিস আখতার , গোলাম মোস্তফা , সৈয়দ রাহাত , মোহাম্মদ মতিন , শহিদুল ইসলাম ও রোটারি ক্লাব অফ চিটাগং প্রাইম এর প্রেসিডেন্ট ইলেক্ট শুভ বড়ুয়া সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম রানা , পরিচালক মো জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here