সিপ্লাস প্রতিবেদক: সারা দেশের মতো চট্টগ্রামেও বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে শুরু হওয়া ‘কঠোর লকডাউনে’ পুলিশ-সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা চালাচ্ছে ।
সকালেই নগরীর প্রবেশ পথগুলোতে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন ।
এছাড়াও লকডাউনে চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাঠে রয়েছে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার সদস্যরা। এদিকে, নগরে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশের সঙ্গে রয়েছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি)।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরাদের নিয়ে নগরের সার্কিট হাউস থেকে আমরা পদক্ষেপ শুরু করেছি।
করোনাভাইরাস সংক্রমণ রোধে বুধবার (৩০ জুন) থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত `কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার।








