নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মাননা পেলেন আলম ববি

বোয়ালখালী প্রতিনিধিঃ  চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সম্মাননা পেলেন মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ আলম ববি।

রবিবার (২৭ ডিসেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে তার হাতে এ সম্মাননা তুলে দেন ক্লাবের নেতৃবৃন্দ । প্রেসক্লাবের আজীবন সদস্য করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি আলী আববাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আজীবন সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এসময় ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মাননা পাওয়ার পর হাজী মোহাম্মদ আলম ববি বলেন, নিজের পরিবার থেকে সম্মাননা পেয়ে আনন্দিত। সাংবাদিকদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া অনেক বড় সম্মানের বিষয়। প্রেস ক্লাবের এ সম্মাননা আমার জীবনের জন্য অত্যন্ত গৌরবের। প্রেস ক্লাব আমাকে যোগ্য হিসেবে সম্মাননা দেওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুশি।