চট্টগ্রাম বন্দরে আহত শ্রমিক কাশেমকে অনুদানের চেক প্রদান

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের আহত শ্রমিক আবুল কাশেমকে আর্থিক অনুদানের চেক প্রদান করছেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনপপি, বিসিজিএমএস, এনডিসি,পিএসসি, বিএন। বৃহস্পতিবার (৪ মার্চ) এ অনুদানের চেক প্রদান করা হয়। আহত শ্রমিক আবুল কাশেম বন্দরের ৮ নং জেটিতে লেসিং শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।