সিপ্লাস প্রতিবেদক: নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছাকাছি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে উত্তাল ঢেউয়ের মুখে তেল সরবরাহকারী একটি ছোট জাহাজ ডুবে গেছে।
মঙ্গলবার(২৭ জুলাই) বেলা ২টার দিকে সৈকত থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দূরে ‘এমটি সুফলা’ নামে নৌযানটি ডুবে যায় বলে জানান বন্দর সচিব মো. ওমর ফারুক।
তিনি বলেন, নৌযানটি গভীর সমুদ্রে জাহাজকে জ্বালানি তেল সরবরাহ করে থাকে। সেটি সমুদ্রে একটি জাহাজে তেল সরবরাহ করে ফেরার পথে মোহনার কাছাকাছি এলাকায় উত্তাল ঢেউয়ে ডুবে যায়।
ওই নৌযানে থাকা চার নাবিককে উদ্ধার করা হয়েছে। এটি সমুদ্রে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। এতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি।
মালিক প্রতিষ্ঠান সুফলা অয়েল সাপ্লাইয়ার কোম্পানির পক্ষ থেকে নৌযানটি উদ্ধার করার কথা রয়েছে বলে জানান ওমর ফারুক।








