নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের জেটিতে বাঁধা জাহাজে আগুন

প্রতিকী ছবি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের জেটিতে বাঁধা পানামা পতাকাবাহী ‘এমভি ইজুমু’ জাহাজে আগুন লেগেছে।

বুধবার (১ জুলাই) সাড়ে ৫টার দিকে বন্দরের জেনারেল কার্গো বার্থের ৬ নম্বর জেটিতে বাঁধা জাহাজটিতে হঠাৎ করে আগুন লেগে যায়।

বন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণকারী গাড়ি ও টাগবোট ‘কাণ্ডারী ৮’ ও ‘কাণ্ডারী ১২’ এর পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বন্দর সূত্র জানায়, জাহাজটিতে হঠাৎ করে আগুন লেগে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

সূত্র জানায়, ১৪৭ দশমিক ২০ মিটার লম্বা, সাড়ে ৮ মিটার ড্রাফটের চার্টার্ড ভ্যাসেলটি সকালে বন্দর জেটিতে ভিড়েছিলো।