Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম বন্দরে এলো পুলিশের অত্যাধুনিক ৬ টি প্রিজন ভ্যান

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর দিয়ে এলো বাংলাদেশ পুলিশের অত্যাধুনিক প্রিজন ভ্যান। আসামি পরিবহনের জন্য নতুন প্রিজন ভ্যান আমদানী করেছে পুলিশ। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এমন অত্যাধুনিক গাড়ি কিনছে পুলিশ । এই চালানে এসেছে ৬ টি গাড়ি। এই গাড়িগুলোতে কারাগারের আসামিদের আনা-নেওয়া করা হবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এসব অত্যাধুনিক গাড়ি গুলো চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়েছে।

গাড়িতে রয়েছে উন্নত সুযোগ সুবিধা। একসাথে, অনেকজন আসামি বসতে পারে এসব গাড়িতে। পুরোনো গাড়িগুলোতে পর্যাপ্ত আসন নেই। গাদাগাদি করে আনা হয় আসামিদের। তাছাড়া পুরোনো গাড়িগুলোর ফিটনেসের খুবই খারাপ অবস্থা।

নাম প্রকাশে অনিচ্ছুক নতুন প্রিজন ভ্যানের এক চালক বলেন, ‘এ গাড়ি ইসুজু মোটরস লিমিটেড থেকে আনা হয়েছে। অনেক আসামি একসাথে আনা নেওয়া করা যাবে।

বিশ্বমানের এই গাড়িগুলো টেন্ডারের মাধমে বাংলাদেশ পুলিশের জন্য আমদানি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান আল মদিনা ট্রেডার্স।

আজ বৃহস্পতিবার বন্দর এলাকায় নতুন প্রিজন ভ্যানগুলো দেখতে জড়ো হয়ে উঠেন উৎসুক। সবাই এটাকে ভালো উদ্যোগ বলেছেন। কারও কারও মুখ দিয়ে বেরিয়ে এল সেই শাশ্বত সত্য, ‘আসামিরাও মানুষ’। ফিটনেস বিহীন গাড়িতে তাদের পরিবহন বন্ধ হোক।