সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম বন্দরের সিসিটি ২ নম্বর গেইট সংলগ্ন আইসিডি ইয়ার্ডে গাড়িচাপায় ট্রেইলার হেলপার মো. ফরহাদ (২৫) নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর সূত্রে জানা গেছে, সিসিটি ২ নম্বর গেইট সংলগ্ন আইসিডি ইয়ার্ডে বার্থে অপারেটর কোম্পানি এভাররেস্টের ট্রেইলার হেলপার মো. ফরহাদ কনটেইনার পরিবহনের সময় এসি গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
বন্দরের একজন কর্মকর্তা গাড়ি চাপায় একজন ট্রেইলার হেলপার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।








