Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম বন্দরে গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু

রফতানিকৃত কনটেইনার জাহাজে তোলার জন্য স্প্রেডার লাগানোর সময় গাড়ির ধাক্কায় চট্টগ্রাম বন্দরের মো. মনির নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

তার গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলায়।

মঙ্গালবার সকাল সাড়ে ১০ টার দিকে বন্দরের ১১ নম্বর বার্থে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

তিনি বলেন, জাহাজে তোলার জন্য ক্রেনের ক্যাবলের সঙ্গে যুক্ত স্প্রেডার কনটেইনার লাগানোর সময় একটি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) ট্রেইলার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বার্থ অপারেটর শ্রমিকের মৃত্যু হয়।

তবে নিয়ম অনুযায়ী ওই শ্রমিকের পরিবারকে দুর্ঘটনার জন্য দায়ী পক্ষ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।