Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম বন্দর ও শিপিং এজেন্সির জরিমানা মওকুফের দাবি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর ও শিপিং এজেন্সির জরিমানা মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ পেপার মার্চেন্ট এসোসিয়েশন।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনো নির্দেশনা না থাকায় বন্দরে আটকা পণ্যগুলোর শুল্কায়ন করা সম্ভব হয়নি।

এদিকে কাস্টম কর্তৃপক্ষও শুল্কায়ন বন্ধ রাখেন। এর মধ্যে গত ২২ এপ্রিল এনবিআর থেকে সার্কুলার জারির মাধ্যমে স্বাভাবিক শুল্কায়নের আদেশ প্রদান করা হয়। কিন্তু গত ২৫ মার্চ থেকে সরকারি ছুটি এবং কাস্টম কর্তৃপক্ষের স্বাভাবিক শুল্কায়ন বন্ধ থাকায় অনেক আমদানিকারক বন্দর থেকে মাল খালাস করতে পারেননি এবং একই সঙ্গে শিপিং এজেন্সির থেকে প্রয়োজনীয় দলিল পত্রাদিও সংগ্রহ করতে পারেননি।

চিঠিতে বলা হয়, এ অবস্থায় বন্দর কর্তৃপক্ষের জরিমানা দাবি করা যুক্তিযুক্ত মনে হয় না। বরং এতে ব্যবসায়ীদের ওপর প্রবল চাপের সৃষ্টি হবে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিপিং এজেন্ট ও বন্দরের জরিমানা মওকুফের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম বন্দরে ব্যবসায়ীরা যাতে কোনো জরিমানা ছাড়াই ৩০ এপ্রিল পর্যন্ত পণ্য খালাস করতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। শিপিং এজেন্টদের অফিস দুপুর ১টা পর্যন্ত খোলা থাকায় কাগজ তৈরিতে দেরি হচ্ছে এবং তাতে জরিমানা গুণতে হচ্ছে ব্যব্যসায়ীদের। শিপিং অফিস দুপুর ৩টা পর্যন্ত খোলা রাখতে হবে।