Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম বন্দর চ্যানেলে ডুবে গেছে বাল্কহেড

মঙ্গলবার রাত দশটার দিকে বন্দরের ডলফিন জেটির কাছে বাল্কহেডটি ডুবে যায় বলে জানান চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক।

তিনি  বলেন, “ইঞ্জিন সমস্যার কারণে ফারহানা আজমির-৫ নামে বাল্কহেডটি ডুবে যায় বলে জেনেছি।”

তবে এতে বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি বলে তিনি জানিয়েছেন।