সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম বন্দরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার(২ অক্টোবর) সম্পন্ন হয়েছে।
এতে যান্ত্রিক বিভাগের সহকারী প্রকৌশলী মাহমুদ হারুন ভুঁইয়া সভাপতি ও সিভিল বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম নান্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির নির্বাচিত অন্যরা হলেন : সহ-সভাপতি মো. মুরাদ হোসেন (সহকারী প্রকৌশলী, বিদ্যুৎ), যুগ্ম-সম্পাদক মো. মনোয়ারুল ইসলাম (উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী, বিদ্যুৎ), দপ্তর সম্পাদক এস.এম আব্দুল রাকিব চৌধুরী (উপ-সহকারী প্রকৌশলী, সিভিল), সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান (উপ-সহকারী প্রকৌশলী, সিভিল), অর্থ সম্পাদক মো. আফছার উদ্দিন (উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী, নৌ-প্রকৌশল), প্রচার সম্পাদক জহুরুল ইসলাম উমির (উপ-সহকারী প্রকৌশলী, যান্ত্রিক), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. গোলাম হোসাইন (উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী, হাইড্রো), নির্বাহী সদস্য মো. খলিলুর রহমান (উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী, বিদ্যুৎ) ও মো. আব্দুল কাদের উপ-সহকারী প্রকৌশলী, যান্ত্রিক)।
চবক সিভিল ডিভিশনের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী মো. বদিউল আলম ও উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ নাজিমুল ইসলামের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রতি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় নির্বাচন কমিশন সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
এদিকে চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী এ.কে.এম এ হামিদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান, চট্টগ্রাম জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসীম উদ্দিন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবির ও সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী প্রমুখ।

