শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২টি স্বর্ণের বার ও ২৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বাড়ায়। এ সময় মোরশেদ আলমকে চ্যালেঞ্জ করা হয়। তল্লাশিকালে ইজি লাইট ব্রান্ডের ২৪০ কার্টন সিগারেটরও ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার পাওয়া যায়।
এর মধ্যে সিগারেটগুলো রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হলেও প্রতিটি ঘোষণা বহির্ভূত স্বর্ণের বারের জন্য ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা দিয়ে ওই যাত্রী ছাড়িয়ে নিতে পারবেন।
উদ্ধার হওয়া সিগারেট ও স্বর্ণ বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।








