নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব মাটি দিবস (ওয়ার্ল্ড সয়েল ডে)

৫ ডিসেম্বর বিশ্ব মাটি দিবস (ওয়ার্ল্ড সয়েল ডে)। প্রতি বছরের ন্যায় এবারও দেশ বিদেশ জুড়ে পালিত হয়েছে বিশ্ব মাটি দিবস। মাটি ও তার গুণগত মান নিয়ে সচেতনতা বৃদ্ধি করাই এই দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য। আর তাই এই দিনটি পালনের ক্ষেত্রে রাষ্ট্রসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা (FAO)-র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তারমধ্যে সকালে একটি র‌্যালী ডিপার্টমেন্ট থেকে শুরু হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে পুনরায় মৃত্তিকা বিজ্ঞান ডিপার্টমেন্টে এসে শেষ হয়। এরপর মৃক্তিকা বিজ্ঞানের হলরুমে দিবসটির উপর আলোচনা সভা, কুইজ ও মাটির উপরে করা একটি চিত্র প্রদর্শনীসহ শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড.শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ড.আজিজুল হাকিম,ডক্টর নাসরিন চৌধুরী,সহকারী অধ্যাপক সজল রায়, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীসহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন,ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটিকে সংরক্ষণ করে সীমিত জমি থেকে সর্বোচ্চ পরিমাণে ফসল উৎপাদনের জন্য এটি বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা দরকার। এবারের প্রতিপাদ্য বিষয় ‘আমাদের ভবিষ্যৎ, মৃত্তিকার ক্ষয়রোধ’।

উদ্ভিদের জন্ম-বৃদ্ধিতে এবং মানবকল্যাণে মৃত্তিকার গুরুত্বকে স্বীকৃতি দিতেই বিশ্ব মৃত্তিকা দিবস নির্ধারণ করা হয়েছে। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মৃত্তিকা বিজ্ঞানের আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউএসএস) ২০০২ সালে বিশ্ব মৃত্তিকা দিবস পালনের প্রস্তাব উত্থাপন করে। বিশ্বের ৬০ হাজারের বেশি মৃত্তিকাবিজ্ঞানী এ দিবসটি সাড়ম্বরে পালন করে থাকেন। মৃত্তিকা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি এবং তার প্রচার ও প্রসারের জন্য বিশ্বের সব দেশে সুস্থ মৃত্তিকার সুফলকে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়।

সুষ্ঠু ব্যবহারে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ফসলের ফলন বেশি হয়। মাটিতে গাছের বিভিন্ন পুষ্টি উপাদান আনুপাতিক হারে বিদ্যমান থাকে। ইতিহাস থেকে জানা যায়, ২০০২ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সয়েল সায়েন্সেস (IUSS) বিশ্ব মাটি দিবস পালনের প্রস্তাব দেয়। ২০১৩ সালের ডিসেম্বরে এই বিষয়ে অনুমোদন দেয় রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন। ২০১৪ সালের ৫ ডিসেম্বর প্রথম সরকারিভাবে পালিত হয় বিশ্ব মাটি দিবস। এরপর থাইল্যান্ডের নেতৃত্বে এবং গ্লোবাল সয়েল পার্টনারশিপের পরিকল্পনায় রাষ্ট্রসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা (FAO) এই দিনটি পালন শুরু করে।