নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচের সভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচের ৬ষ্ঠ মিলন মেলা পরবর্তী রিভিও সভা শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। মোফাচ্ছেল হককে সভাপতি ও সৈয়দ মঞ্জুর আলমকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় ২৬তম ব্যাচের নতুন কমিটি।

উপস্থিত সকলে ২৬তম ব্যাচের এই প্লাটফর্মকে আস্থার ঠিকানা বলে অবহিত করে বন্ধুদের সুখে দু:খে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

আগামী ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬টায় পরবর্তী সভার দিন ধার্য করা হয়।

এতে গৃহিত হয় সারাদেশের বন্ধুদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণার সিদ্ধান্ত।

সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।