সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হাসান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি ১১ এপ্রিল (রবিবার) বিকাল ৩ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, ১১ এপ্রিল মাগরিবের নামাজের পর উনার নিজ বাসভবন বহদ্দারহাট নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর এশার নামাজের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২য় জানাযা শেষে বিশ্ববিদ্যালয়ের কবরস্থানেই উনার দাফন সম্পন্ন হবে।
তিনি একাধারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ রাজনীতি বিজ্ঞান এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।








