নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, দর্শন বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র শরীফ খান এবং একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের ছাত্র মো. আজিম।

জানা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী শরিফ খানের সাথে ১৯-২০ সেশনের আন্তর্জাতিক বিভাগের ছাত্র ইমরানের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমরান শরীফকে মারধর করে। এ ঘটনার জের ধরে আজিম নামে এক কর্মীকে শহিদ মিনারে মারধর করলে উভয় গ্রুপের মধ্যে সন্ধ্যায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি আমরা দেখছি।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here