Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হয়েছে।

সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।

তিনি রাজধানীর দলীয় কার্যালয় থেকে অন্যান্য নেতৃবৃন্দদের নিয়ে ভার্চ্যুয়ালি সংযুক্ত হন৷ একই সময় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রঙ্গনে দলীয় পতাকা ও বেলুন উড়িয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা৷  

সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ভার্চ্যুয়ালি সংযুক্ত হওয়ার কথা রয়েছে৷