নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম-মাস্কাট ফ্লাইট চালু শনিবার

চট্টগ্রাম-মাস্কাট ফ্লাইট চালু শনিবার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ওমানের মাস্কাটগামী ফ্লাইট চালু হচ্ছে শনিবার (৪ সেপ্টেম্বর)।

ওমান এয়ারের চট্টগ্রামের স্টেশন প্রধান মো. আসিফ চৌধুরী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, প্রায় সাড়ে চার মাস বন্ধ থাকার পর ওমানগামী ফ্লাইট চালু হওয়ায় দেশে অবস্থানরত প্রবাসীদের মনে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই বিদেশ যেতে না পারার কারণে চাকরি হারার আশঙ্কায় ছিলেন। অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে যাচ্ছিল। নতুন ভিসা প্রাপ্তরাও যেতে পারছিল না! আপাতত সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত এপ্রিলে বাংলাদেশসহ ১৮ দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল ওমান সরকার। চট্টগ্রাম থেকে গত ১১ এপ্রিল ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। মেডিকেল রেসপন্স, পাবলিক হেলথ সেক্টর এবং রয়েল ওমান পুলিশের সমন্বয় গঠিত করোনা প্রতিরোধ সংক্রান্ত সুপ্রিম কমিটির নির্দেশে ওমান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (সিএএ) গত ২৩ আগস্ট এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here