নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের লাকি সেভেন ; আইজিপি ব্যাজ পাচ্ছে টিম কোতোয়ালী

অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাজ পাচ্ছেন সিএমপি’র কোতোয়ালী থানা ও একই জোনের উর্ধ্বতন কর্মকর্তা সহ ৭ পুলিশ সদস্য।

আইজি ব্যাজ পাচ্ছেন এডিসি দক্ষিণ শাহ মোহাম্মদ আব্দুর রউফ স্যার, সহকারী কমিশনার নোবেল চাকমা, পরিদর্শক (ওসি) মোহাম্মদ মহসিন, পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান, সাব ইন্সপেক্টর সজল কান্তি দাশ, এএসআই অনুপ কুমার বিশ্বাস, কনস্টেবল ফারহান আহমেদ রাসেল।

উল্লেখ্য আগামী ১০ জানুয়ারি পুলিশ সপ্তাহের শেষদিন মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে মোট ৫৯৫ জন কর্মকর্তা ও পুলিশ সদস্য ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন বলে পুলিশ সদর দফতর সূত্র জানিয়েছে।