নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

সিপ্লাস প্রতিবেদক: ক্যাম্পাসে যে কোন ধরনের চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) সব ধরণের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কতৃপক্ষ। ক্যাম্পাসে রাজনৈতিক কোন কর্মসূচি করা যাবে না, চলবেনা সভা সেমিনার এমনকি মিছিল স্লোগানও।

শনিবার (১৪ আগস্ট) কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজে অত্যন্ত সুনামের সাথে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। গত ৩ মার্চ ২০২১ সালের একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার সুষ্ঠ ও সুশৃংখল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডসহ সভা-সমাবেশ, মিছিল, স্লোগান ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায় প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের উদ্দ্যেশ্যে কলেজ ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদেরকে জাতীয় দিবস বা অন্য কোন রাজনৈতিক কর্মসূচীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল,স্লোগান ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পুনরায় নির্দেশ দেয়া হলো।

অধ্যাপক সাহেনা আক্তার বলেন, আমরা চাই ক্যাম্পাসে কোনো সংঘাতের ঘটনা না ঘটুক। এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হোক, যে কারণে আবারও ছেলেমেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে যায়। অনেকদিন পর ১৬ আগস্ট থেকে কলেজে প্রফেশনাল ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত শুধু শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে। এছাড়া সব জাতীয় দিবসসহ কলেজের সবরকম কার্যক্রম নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সাহেনা আক্তার জানান, চলতি বছরের ৩ মার্চ চমেকের একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে কলেজ ক্যাম্পাসে রাজনৈতিক সভা, সেমিনার, মিছিল-স্লোগানসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জাতীয় দিবস বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচিতে কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সভা সমাবেশ, মিছিলসহ ইত্যাদি কার্যক্রম থেকে বিরত থাকতে ও তাদের সেটি স্মরণ করিয়ে দিতেই পুনরায় নির্দেশনা দেওয়া হলো।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here