Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস উদযাপন: জাতীয় পতাকা ও জাতীয় সংগীত এর যথাযথ সম্মানের শপথ

জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র‍্যালি , আলোচনা সভা ইত্যাদি কার্যক্রম পালনের মধ্যে দিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উদযাপন করলো মহান বিজয় দিবস। দিনের শুরুতে উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের হাতে প্রদান করা হয় জাতীয় সংগীত সম্বলিত কাগজ।

চমেবির উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান বলেন “সবার হাতে জাতীয় সংগীতের অনুলিপি দেওয়া হয়েছে কারন বহু কষ্টে অর্জিত এই পতাকা ও দেশ, প্রিয় জাতীয় সংগীত; কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই জাতীয় সংগীত মুখস্থ পারিনা। আজ থেকে আমরা তাই সকলে শপথ নিলাম আমরা আমাদের জাতীয় সংগীত হৃদয়ে ধারণ করব। প্রতিটি পঙক্তি অনুধাবন করব”।

এরপর বিজয় র‍্যালী শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

র‍্যালী শেষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চমেবির উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইটিডির পরিচালক ডা. এম এ হাছান চৌধুরী।সভার সভাপতিত্ব করেন চমেবির পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলওয়ার হোসেন।

অধ্যাপক ডা. মো. ইসমাইল খান প্রধান অতিথির বক্তব্যে বলেন ,“ শুধু মগজ দিয়ে নয় হৃদয় দিয়ে লালন করতে হবে স্বাধীনতার চেতনা। তাহলেই অর্জিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা”।

আরো বক্তব্য রাখেন বিআইটিডির উপ-পরিচালক হোসেন রশিদ, সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ,চমেবির সহকারী কলেজ পরিদর্শক ডা.আইরিন সুলতানা, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এ বি এম মাসুদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মিছবাহ ইবনে হাকিম।সভার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন চমেবির সহকারী রেজিস্ট্রার এ এম শাহাদাত হোছাইন।