নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সাথে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. ইসমাইল খানের মত বিনিময়

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

সোমবার(৬ সেপ্টেম্বর) পরিদর্শনে গেলে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানান চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. ইসমাইল খান। এসময় বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

তিনি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্ণার’ পরিদর্শন করেন।

উপাচার্য ডা. ইসমাইল খানের সাথে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. হাসিনা নাসরিন, উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, উপ-কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা, সহকারি রেজিস্ট্রার ডা. মাহিদ বিন আমীন, লিয়াজো ও প্রটোকল অফিসার মো. আলাউদ্দিন স্বপন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here