Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম রেলস্টেশন থেকে ৫১০০পিস ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম রেলস্টেশন থেকে ৫হাজার ১০০পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম শফিউল আলম (২০)।

গ্রেফতারকৃত শফিউল কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকার আবুল বশর প্রকাশ বাইন্নার ছেলে।

সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ১০০ পিস ইয়াবাসহ শফিউল আলম নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।