সিপ্লাস প্রতিবেদক: গলানো স্বর্ণের পাত, চেইন ও ব্রেসলেটসহ কনক বনিক(৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে চট্টগ্রাম রেল স্টেশনের রেল লাইন থেকে আটক করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, রেল লাইনে দাড়িয়ে থাকা কনক বণিকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে ধাওয়া করে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৩টি গলানো স্বর্ণের পাত, একটি গলার চেইন ও একটি ব্রেসলেটসহ মোট ৬০ভরি দশ আনা ১রত্তি স্বর্ণ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩৩লক্ষ ৩৪হাজার ৩৭৫টাকা।
আটক কনক বনিক ফেনী সদরের তরণী বনিকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
তার বিরুদ্ধে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি ধারায় একটি মামলা রজু করেছেন এসআই সোহারব।








