Site icon CPLUSBD.COM

চট্টগ্রাম রেল স্টেশন থেকে টিকেট কালোবাজারী আটক

ফাইল ছবি

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে দুই ট্রেনের ৮টি টিকিটসহ এক কালোবাজারীকে আটক করেছে জিআরপি পুলিশ।

আটককৃতের নাম আরেফিন হোসাইন।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় রেলওয়ে স্টেশনে বেশি দামে টিকিট বিক্রি করার সময় তাকে আটক করা হয়।

জিআরপি পুলিশের এ এস আই মিলন জানান,  চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের ৪টি ও সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ৪টিসহ মোট ৮টি টিকিট তার কাছে পাওয়া যায়। ওই কালোবাজারি বেশ কিছুদিন ধরে অনলাইনে টিকিট কেটে স্টেশনে এসে বেশি দামে বিক্রি করছেন। স্টেশনে বিকেল ৪টায় বেশিদামে সাধারণ যাত্রীদের টিকিট বিক্রি করার সময় হাতেনাতে আটক করা হয়। তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে।